বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন পলাতক থাকা সাবেক ইউপি সদস্য আবুল কালাম আকন ওরফে কালামকে গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব জানায়, বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বাকেরগঞ্জ পৌরসভার সাহেবগঞ্জ এলাকার উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কালাম আকন বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের আফেজ উদ্দীনের ছেলে এবং ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
র্যাব-৮ সদর কোম্পানির কমান্ডার মেজর রওনক জাহান সরকার শুভ জানান, ২০০৮ সালে ঢাকার সবুজবাগ এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হন কালাম। ওই মামলায় আদালতে নিয়মিত হাজির না হওয়ায় তিনি পলাতক ঘোষণা হন এবং পরবর্তীতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। এ সময় তিনি নিজের পরিচয় পরিবর্তন করে এলাকায় ফিরে এসে রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হন এবং দুইবার ইউপি সদস্য নির্বাচিত হন বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.