ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি
ভালুকা উপজেলার চাপড়বাড়ি গ্রামের হরি বিল থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর লাবিব খান (১২) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাবিব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার শাহিন খানের ছেলে। সে স্থানীয় চাপড়বাড়ি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। একপর্যায়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। রাতভর চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ডুবুরি দল আবারও অভিযান শুরু করলে বিলের পানির নিচ থেকে লাবিবের মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.