শেরপুর প্রতিনিধি
“লিজেন্ডরা ফিরছে মাঠে, গৌরবের গল্প ছড়াক নতুন প্রভাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর খেলোয়াড় নির্ধারণ লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এ লটারি কার্যক্রমে টুর্নামেন্টের আহ্বায়ক আব্দুল জুব্বার সুজন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুকুনুজ্জামান, ছালে আহমেদ, উপজেলা বিএনপির সদস্য আরিফুর রহমান, মো. শাওন আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দল হলো—
লিজেন্ডস অব ফরেস্ট নলকুড়া।
লিজেন্ডস অব রাবার গার্ডেন নলকুড়া।
লিজেন্ডস অব সীমান্ত নলকুড়া।
লিজেন্ডস অব এলিফ্যান্ট নলকুড়া।
আয়োজকরা জানান, চারটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় ও তৃতীয় দিনে রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পাতারমোড় মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.