জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি ফেরিঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে শনিবার সকাল ১০টায় মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী বাজার চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন।
রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, তৎকালীন প্রেসিডেন্ট মরহুম মেজর জিয়াউর রহমানের মাদারগঞ্জ-সারিয়াকান্দি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। তাদের মতে, মাদারগঞ্জ-সারিয়াকান্দি সড়কে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ হলে উত্তরবঙ্গের বগুড়া, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট এবং জামালপুরের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে যাবে।
সাবেক জামালপুর বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের আহ্বানে এবং আঃ রহিম সুনার সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ মান্নান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মোখলেছ, বীর মুক্তিযোদ্ধা শাহ মুহাম্মদ মজনু ফকির, সাবেক মাদারগঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন লেমন তালুকদার, পৌর বিএনপির সভাপতি আঃ গফুর, সাধারণ সম্পাদক খালিদ মাসুদ সোহেল তালুকদার, সাবেক বালিজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা, হাফিজুর রহমান সাকু, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলী জিন্নাহ, প্রফেসর আলমগীর, মাদারগঞ্জ এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল বিএসি, জিয়াউর রহমান জিয়া, মাহফুজুল ইসলাম প্রমুখ।
মানবন্ধনে উপস্থিত সকলেই প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রাণের দাবি--জামালপুরের মাদারগঞ্জ-বগুড়ার সারিয়াকান্দি রুটে জামথল ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.