দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
শনিবার রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে র্যাব-১২।
অভিযানে প্রায় ১ লাখ নকল সিগারেট, ৫টি উৎপাদন মেশিন, কাঁচামাল এবং সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি র্যাব।
স্থানীয় সূত্রে জানা যায়, গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের একটি গোডাউনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিগারেট উৎপাদন করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
গোডাউনের মালিক হাবিব মাস্টার দাবি করেন, তিনি প্রায় দেড় মাস আগে শাকিল নামে এক ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকায় গোডাউন ভাড়া দেন। সেখানে নকল সিগারেট তৈরি হচ্ছিল—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে জানান। তিনি নিজেকে একজন স্কুলশিক্ষক বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
র্যাব-১২ জানিয়েছে, জব্দকৃত মালামাল ও সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.