শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“একটি ফুটবল, একটি পৃথিবী” এবং “মাদক নয়, ফুটবল হোক খেলার সঙ্গী”—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ।
শনিবার (৯ মে) উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব (রাজবাড়ী) ও মমিন খাঁর হাট সোনালী অতীত ক্লাব (ফরিদপুর)।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ২-০ গোলে মমিন খাঁর হাট দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। বিজয়ী দলের হয়ে বিএম রনি ও কেএম সোহেল একটি করে গোল করেন। ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. জাহিদুল ইসলাম।
ম্যাচের আয়োজক ছিল মমিন খাঁর হাট ক্রীড়া ও সমাজকল্যাণ সংগঠন, ফরিদপুর। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের নিয়ে নৈশভোজেরও আয়োজন করা হয়।
দুই দলের দলনেতা মো. জহিরুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন বলেন, “জয়-পরাজয় এখানে মুখ্য নয়, অংশগ্রহণই বড় বিষয়। নতুন প্রজন্মকে মাঠমুখী করা এবং মাদক থেকে দূরে রাখতে আমরা এ ধরনের আয়োজন করে থাকি।”
আয়োজকদের মতে, বেশিরভাগ খেলোয়াড়ের বয়স ৪০ বছরের বেশি হওয়ায় খেলাটি ছিল আরও বেশি আকর্ষণীয় ও উপভোগ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.