মুন্সীগঞ্জ প্রতিনিধি
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। রবিবার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
এ আয়োজন তারুণ্যের উদ্যম, শৃঙ্খলা ও ক্রীড়াচেতনায় প্রাণবন্ত ছিল। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই আয়োজন মুন্সীগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ মোঃ কামরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও বিপুল সংখ্যক দর্শক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.