গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সারা জেলায় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৪ মে (সোমবার) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। ১১টি পদের বিপরীতে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন,দুই সাংবাদিক— মাই টিভির আরিফুল হক আরিফ এবং একাত্তর টিভির আজিজুর রহমান রনি।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা,সাধারণ সম্পাদক চ্যানেল এস-এর মো. কাজী মাহমুদ, দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম ও এনটিভির মাসুদ পারভেজ।সহ-সভাপতি এসএ টিভির মো. আজিজুর রহমান টিপু, বিজয় টিভির অছিকুজ্জামান, সময় টিভির জয়ন্ত শিরালী ও আর টিভির আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক টিভির আশিক জামান ও দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ,কোষাধ্যক্ষ একুশে টেলিভিশনের মো. রায়হান মুন্সী, আনন্দ টিভির মো. সেলিম রেজা ও এনটিভির মাসুদ পারভেজ,সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস ও এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত।
এছাড়া নির্বাহী সদস্য পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৬ মে ভোটগ্রহণের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
স্থানীয় সাংবাদিকদের মতে, এ নির্বাচন গোপালগঞ্জের টেলিভিশন সাংবাদিকতার ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.