গাজীপুর প্রতিনিধি
নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১১ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
কারা কর্তৃপক্ষ জানায়, আদালতের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার স্বজন আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে গোয়েন্দা পুলিশ রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করে। পরে ১২ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
কারা মুক্তির পর বিষয়টি নিয়ে এলাকায় এবং সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.