সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেল ৩টায় কাজিপুর খাদ্য গুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
এ বছর সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৮০ মেট্রিক টন। এছাড়া সিদ্ধ চাল ১ হাজার ২৩৪ মেট্রিক টন, আতপ চাল ২৮২ মেট্রিক টন এবং গম ৫৯ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের শেষ তারিখ আগামী ৩১ আগস্ট। প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) অলিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং রবিউল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রম কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.