ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্নালি দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন। এছাড়া আরও বক্তব্য দেন নার্সিং সুপারভাইজার নিলিমা রানি এবং নার্সিং ইনচার্জ তাপশী রানী।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের সেবা প্রদানে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একটি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের যথাযথ ক্ষমতায়ন এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.