নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় গাঁজাসহ পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।
বুধবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার দত্তেরহাট ও প্রতিবন্ধী হাসপাতাল কালীতারা মোড় এলাকায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মো. সেজান আহম্মেদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. নোবেল (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে মো. সোহাগ (২৬), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার মৃত গোলাপ নবীর ছেলে শাহাদাৎ হোসেন (৩৫), সাইদুল হকের ছেলে মো. আরমান (৩৫) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে মো. সোহাগ (৫০)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম লুজ গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদক নির্মূলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.