গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে জেলে পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৮০টি জেলে পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়।
চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান, হাসান আল মামুন, রহিম সরদার, নুর আলম সরদার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য এবং মৎস্য অধিদপ্তরের ফিল্ড ফ্যাসিলিটেটর নাজমুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.