দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের অভিযানে আবারও ভারতীয় চিংড়ি রেনু পোনা আটক করা হয়েছে। পরে জব্দকৃত রেনু পোনা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার বহেরা নতুন মসজিদের সামনে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় রাখা চারটি পলি ব্যাগে চিংড়ি রেনু পোনা উদ্ধার করা হয়।
পরে বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানানো হলে, দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় একই দিন সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দকৃত রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।
অভিযানকালে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, এসআই মিজানুর রহমান, পিএসআই বিপ্লব মালাকার, এএসআই আকিজুর রহমানসহ মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসি আব্দুল আলিম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে ভারতীয় রেনু পোনা আমদানি করছে, যা দেশীয় হ্যাচারির জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.