আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিটিএ কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। সহকারী শিক্ষক শামীম হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ মন্ডল, সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও ঝংকর ঢালীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অতিথিরা নীরঞ্জন কুমার মন্ডলের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তাঁরা বলেন, তাঁর মতো নিবেদিতপ্রাণ শিক্ষকের অবসর গ্রহণ শিক্ষাঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
বিদায়ী প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডল ১৯৮৭ সালের ১৮ এপ্রিল বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০০ সালের ৩০ মার্চ বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালে তিনি বদলি হয়ে আশাশুনি মডেল বিদ্যালয়ে যোগদান করেন এবং দীর্ঘ সময় সফলতার সাথে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষ কর্মদিবসে এক অভিজ্ঞ, সৎ ও কর্মনিষ্ঠ শিক্ষকের বিদায় উপলক্ষে পুরো পরিবেশে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.