প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২১, ৪:০১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী নাহিদা

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী নাহিদা মোল্লা (১৫)।
নাহিদা মোল্লা উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের হাসুয়া গ্রামের ফুরু মোল্লার মেয়ে ও নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
আজ রবিবার উপজেলার লাকিরপাড়া গ্রামের ইকবাল কাজীর ছেলে ইমরান কাজীর সাথে নাহিদা মোল্লার বিয়ে হওয়ার কথা ছিল। সে মোতাবেক নাহিদার পরিবারের পক্ষ থেকে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ গত শনিবার বিকেলে কনের পিত্রালয়ে উপস্থিত হয়ে বাল্যবিয়ে আয়োজন করার অপরাধে নাহিদা মোল্লার পিতা ফুরু মোল্লাকে ৫হাজার টাকা জরিমানা ও মুচলেখা নিয়ে ছেড়ে দেয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে আমি হাসুয়া গ্রামে গিয়ে এর সত্যাতা পাই। এই ব্যাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের পিতা ফুরু মোল্লাকে ৫হাজার টাকা জরিমানা ও মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা শর্তে মুচলেখা নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.