এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলা-এ ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের আয়োজনে তালা ব্রজন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মোড়-এ গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা মুসলিম নারী-পুরুষের ওপর নির্যাতন, হত্যা, বাড়িঘর, মসজিদ ও কবরস্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে—যা অত্যন্ত উদ্বেগজনক। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নির্যাতন বন্ধের দাবি জানান।
সমাবেশটি মোঃ অহিদুজ্জামান রিপনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাওলানা সাইফুল্লাহ আজাদী, মাওলানা আব্দুস সালাম, আব্দুল হামিদ, মাওলানা তৌহিদুর রহমানসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.