জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মজনু মিয়া (২৬) নামে এনসিপি ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের আগে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাটমাগুরা গ্রামের কামারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া হাটমাগুরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন মজনু মিয়া। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন এবং তার শরীরের কিছু অংশ দগ্ধ হয়। পরে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.