মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার ১১নং শ্যামপুর ইউনিয়নের টুপকারচর এলাকায় এক কৃষকের ইরি ধান কেটে দিয়ে মানবিক উদ্যোগ নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ মে ) সাবেক সচিব এহসানুল হক মঞ্জুর নির্দেশনায় এ স্বেচ্ছাশ্রম কার্যক্রম পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু। নেতাকর্মীরা কৃষকের জমিতে নেমে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কেটে দেন এবং কৃষকের শ্রম ও খরচ কমাতে সহযোগিতা করেন।
স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও বাড়তি খরচের কারণে অনেক কৃষক বিপাকে পড়েন। এমন সময়ে ছাত্রদলের এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
এ বিষয়ে নেতারা বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল ছাত্রদলের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.