আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন দপ্তরের ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর ১২টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম।
সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ চন্দ্র গোলদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, পিআইও আমিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, হিসাব রক্ষণ কর্মকর্তা মমিন আহমেদ এবং আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী ও সংবর্ধিত কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সন্ন্যাসী চরণ মণ্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, ডেভেলপমেন্ট ফেসিলিটেটর (ইউডিএফ) দেবু বিশ্বাস, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সেলিম, আব্দুর রকিব, শাহাজাহান আলী ও গৌরাঙ্গ গাইন, সোনালী ব্যাংকের ম্যানেজার নরেশ কুমার বিশ্বাস, জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হাসান কবির, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রাম প্রসাদ বিশ্বাস, সহকারী ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিএম ফিরোজ আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার মণ্ডল এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ তৌহিদুজ্জামান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.