কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিমের পিতা মরহুম সেকান্দার আলী হাওলাদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কালকিনি মডেল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুমের রুহের শান্তি, মাগফেরাত ও উচ্চ মর্যাদা কামনা করা হয়। পাশাপাশি তার কবরের আজাব থেকে মুক্তি, জান্নাতুল ফেরদৌসে স্থান এবং পরিবারের প্রতি আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ১০ মে রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ, ভুরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.ম. হারুনুর রশীদসহ বিভিন্ন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.