মোহাম্মদ হাবিবুল্লাহ,খালিয়াজুড়ি (নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মুগ্ধ কে শাসন করার অভিযোগে সহকারী শিক্ষক মোঃ কাউসার আহমেদের বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার সহ নানা ভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে খালিয়াজুড়ি উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবার।
রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুত্রে জানা যায়, বিগত ১১ ই মে /২৬ ইং তারিখ রোজ সোমবার বেলা আনুমানিক দুপুর ১২'৩০ মিনিটের সময় অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণির সিপাত ও মুগ্ধ নামের দুইজন শিক্ষার্থী দুষ্টামী করিতে গিয়ে সিপাত হাতে ব্যাথা পেয়েছি বলে চিৎকার করে সহকারী শিক্ষক মোঃ কাউসার আহমেদের কাছে, মুগ্ধ আঘাত করছে বলে বিচার দাবি করে। তৎক্ষনাৎ কাউসার আহমেদ স্যার মুগ্ধকে ডেকে এনে শাসনের লক্ষ্যে স্যারের হাতে থাকা ছোট পানির বোতল দিয়ে শরীরের মধ্যে বারী দিতে চেয়ে ছিল, কিন্ত ভুলক্রমে মুগ্ধে মাথায় আঘাত লেগে যায়। পরে মুগ্ধ এখান থেকে চলে যায় এবং বেলা ১'০০ ঘটিকার সময় প্রথম সাময়িক পরীক্ষায় অংশ গ্রহণ করে, পরীক্ষা শেষে প্রধান শিক্ষকের নিকট খাতা জমা দিয়ে সুস্থ অবস্থায় বাড়ি চলে যায় বলে প্রধান শিক্ষক জানান।
পরের দিন ১২ মে/২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার মুগ্ধ স্কুলে না এসে তার মামার সাথে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য চলে যায় এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। ঐ ঘটনাকে অনেকেই দুই লিটারের বরফ যুক্ত পানির বোতল দিয়ে শিক্ষক মুগ্ধের মাথায় আঘাত করে এবং শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায় বলে বিভিন্ন পত্রিকা নিউজ প্রকাশ করে। তাছাড়া শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে রিপোর্ট প্রকাশিত হয়।
খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষক পরিবার জানতে চায়, শিক্ষার্থী ঐ দিন অজ্ঞান হলে পরীক্ষায় অংশ গ্রহণ করে, পরীক্ষা শেষে পরীক্ষার খাতা প্রধান শিক্ষকের নিকট জমা দিয়ে বাড়ি চলে যায়, কিভাবে? তাছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মর্মে কোন প্রমাণ থানায় অভিযোগের সাথে জমা দেওয়া হয় নাই। এ জন্য খালিয়াজুড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার মিথ্যা তথ্যের ভিত্তিতে সহকারী শিক্ষক মোঃ কাউসার আহমেদকে গ্রেফতার করে হয়রানির প্রতিবাদে ১৬ মে/২৬ ইং তারিখ রোজ শনিবার বেলা ৪'০০ ঘটিকার সময় খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় শতাধিক শিক্ষকের উপস্থিতিতে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম পাঠানের পরিচালনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির চৌধুরী। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক, মোঃ বদরুজ্জামান, নার্গিস পারভীন, হিমাংশু সরকার, মোঃ মাসুদ গণি,তপন চন্দ্র সরকার, সহকারী শিক্ষক, আতাউল কবির চৌধুরী, মোঃ আজহার মাহমুদ, মোঃ মোজাম্মেল হক। এ সময় শিক্ষক আনিছুর রহমান, মনির রায়হান রাসেল, মোঃ গোলাম মৌলা, রুমা চৌধুরী, রত্না আক্তার, পলাশ দেবনাথ সহ বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষক / কর্মচারী উপস্থিত ছিলেন।
সভাপতি হুমায়ুন কবীর চৌধুরী বলেন শিক্ষক জাতির বিবেক, শিক্ষক মানুষ গড়ার কারিগর। প্রয়োজনের তাগিদেই শিক্ষক শিক্ষার্থীকে শাসন করিবে এটাই বাস্তব। সহকারী শিক্ষক মোঃ কাউসার আহমেদকে মিথ্যা তথ্যের ভিত্তিতে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের উপর অত্যাচার অবিচার না হয়, সেজন্য আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। পরিশেষে তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.