মুন্সীগঞ্জ প্রতিনিধি
"জনবান্ধব অটোমেটড ভূমি ব্যবস্থাপনা: "সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" প্রতিপাদ্যে সরকারের নির্বাচনী ইশতেহার এর প্রতিশ্ৰতি বাস্তবায়নে "ভূমি মেলার" আয়োজন করা হয়েছে। আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত ভূমি মন্ত্রণালয় কর্তৃক সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ০৩তিন দিনব্যাপী ভমিসেবা মেলার আয়োজনের উদ্যোগ গ্ৰহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলায় ভূমি সেবা মেলা উপলক্ষে রবিবার দুপুর ১২ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমি মাহবুব প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংয়ে জানা যায়, আগামী ১৯ মে মঙ্গলবার সকালে ১০টা ৩০ মিনিটে ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাৰ্যালয় প্রাঙ্গনে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হবে। আরও জানা যায়, ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্ৰান্তু সেৰাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌছানোর লক্ষ্যে নানাবিধি কার্যক্রম গ্রহণ করেছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমি সেবা পৌছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিই এই মেলা আয়োজনের অন্যতম লক্ষ্য।
ভূমিসেবা মেলা আয়োজনের উদ্দেশ্যঃ · ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি · নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা সহজলভ্য করা · মেলায় নাগরিকদের সরাসরি ভূমিসেবা প্ৰদান · অনলাইন ভূমিসেবা সিস্টেম (land.goν.bd) ব্যবহারে নাগরিকদের উৎসাহ প্ৰদান · ভূমি উন্নয়ন কর প্ৰদানে নাগরিকদের সহযোগিতা প্ৰদান এবং রাজস্ব আদায় বৃদ্ধ · ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধ উল্লেখ্য, ভূমি সেবা মেলা উপলক্ষ্যে ১৯ মে মঙ্গলবার সকাল ৯:০০টায় জেলা প্রশাসন ও সদর ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ, সাধারণ নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী, এনিজিও প্রতিনিধিদের অংশগ্রহণে মুসীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে হতে পতাকা ৭১ হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে পর্যন্ত বর্ণাঢ্য র্যালির আয়াজন করা হয়েছে।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলায় সেবাগ্ৰহীতা ও সাধারণ নাগরিকদের জন্য ৮টি স্টল স্থাপন করা হবে। এসএ শাখা, ভূমি অধিগ্রহণ শাখা, রেকর্ডবুম শাখা, রেভিনিউ মু্পসীখানা, ভিপি শাখা, সদর উপেজলা ভূমি অিফস, পৌর ভূমি অিফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্র নামে ৮টি স্টল স্থাপন করা হবে। প্রতিটি স্টল হতে ভূমি সংক্রান্ত পরামর্ণ ও সেবা সরাসরি এবং তাৎক্ষনিকভাবে প্ৰদানের উদ্যাগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও দিনব্যাপী ভূমি মন্ত্রণালয় কর্তৃক মেলা প্রাঙ্গনে সাধারণ নাগরিকগণকে সচেতন করার লক্ষ্য ভূমি বিষয়ক অডিও ও ভিডিও কন্টেন্ট প্রচার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.