ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে শাহ আলম নামে এক বৃদ্ধ কাঠমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে শাহ আলম ক্ষিপ্ত হয়ে নিজের মাথায় আঘাত করেন এবং পরে নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।
তবে ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহ আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.