নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের সময়সীমা নির্ধারণ করেছে।
সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এবং গাজীপুর সিটিকে “গ্রিন ও ক্লিন” রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, অস্থায়ী পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হাট ইজারাদার ও দায়িত্বপ্রাপ্তদের নিজস্ব ভলান্টিয়ার দিয়ে কোরবানির হাট শেষ হওয়ার আগেই বর্জ্য পরিষ্কার করতে হবে। পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশনের ভলান্টিয়াররাও এ কাজে সহযোগিতা করবে।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং ঈদুল আজহা উদযাপন সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা এবং ডিসি ট্রাফিক আশরাফ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সভায় জানানো হয়, ঈদযাত্রায় মহাসড়কে পশুর হাট কেন্দ্রিক কোনো যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
এ বিষয়ে রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রশাসক মো. শওকত হোসেন সরকার আরও বলেন, সরকারের উন্নয়ন ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.