রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
দীর্ঘ ৪০ বছরের গৌরবময় কর্মজীবনের ইতি টানলেন খুলনা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. তরিকুল ইসলাম। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন শেষে রবিবার (১৭ মে) তাকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
খুলনা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বি পিএম সেবা)। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক চৌধুরী মো. তরিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
মো. তরিকুল ইসলাম খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির গর্বিত সন্তান। তিনি উপজেলার স্বনামধন্য প্রধান শিক্ষক মরহুম চৌধুরী জালাল উদ্দিন আহমেদের সেজো সন্তান। ব্যক্তিজীবনের পারিবারিক মূল্যবোধ ও শিক্ষার আদর্শ ধারণ করেই তিনি কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সহকর্মীরা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ বাহিনীতে দীর্ঘ চার দশকের কর্মজীবনে মো. তরিকুল ইসলাম নিষ্ঠা, মানবিকতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন সৎ, কর্মঠ ও আন্তরিক কর্মকর্তা। তার বিদায়ে খুলনা জেলা পুলিশে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন এস এম আল-বেরুনী, আবির সিদ্দিকী শুভ্র, খায়রুল আনাম এবং সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিদায়বেলায় সহকর্মীদের ভালোবাসা ও সম্মাননায় সিক্ত হয়ে মো. তরিকুল ইসলাম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসর জীবনের জন্য শুভকামনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.