শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কর্মসূচি জোরদারের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১০টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মি রায়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম কর্মকর্তা আসলাম পারভেজ এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নুর হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মো. আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় উপজেলার ১৯টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সময় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিং কার্যক্রম জোরদার এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া দুপুর ১টায় একই স্থানে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় সদ্য যোগদানকৃত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সভায় উচ্চ রক্তচাপ রোগীর নিবন্ধন ও স্ক্রিনিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল অনুসরণ, জীবনধারা পরিবর্তনে কাউন্সেলিং এবং মিসড ভিজিট হার হ্রাসের মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.