জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ, জাবিপ্রবি শাখা।
রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের নেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন মানবিক, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে আগামী এক বছরের সম্ভাব্য কার্যক্রম পরিকল্পনাও উপস্থাপন করা হয়। পরিকল্পনায় বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান কর্মসূচি, শিক্ষাসহায়তা, ক্যারিয়ার গাইডলাইন, আইটি প্রশিক্ষণ, পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক আয়োজন, বিজ্ঞানভিত্তিক সেমিনার, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা ও বিভিন্ন সামাজিক উদ্যোগের বিষয় তুলে ধরা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ইতিবাচক ও মানবিক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় শিক্ষার্থীদের মানবিক ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। উপাচার্যের দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসির আরাফাত ও মো. জসিম উদ্দিন, সহ-সভাপতি মো. উমর ফারুক, মিরাজ হোসেন ও মো. রায়হান, সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম মাহমুদ প্রধান, শুভ্র বিশ্বাস ও সোহাগ সরকার, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আমীন তানভীরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.