সুজন মজুমদার,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
ভূমি সেবা সহজ করার জন্য মঙ্গলবার হতে বৃহস্পতিবার (১৯-২১) পর্যন্ত সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা- ২০২৬।
"ভূমি আমার ঠিকানা" এ প্রতিবাদ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় রামপাল উপজেলা মাঠে মেলা উদযাপন করা হবে। সকাল সাড়ে ৯টায় এ মেলার উদ্বোধন করা হবে।
সোমবার সাংবাদিকদের তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।
তিনি আরো বলেন, ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভায় গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী, সেবাগ্রহীতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে আয়োজিত ভূমি মেলায় সেবা বুথ থেকে সেবা প্রদান করা হবে।
ভূমি বিষয়ক সকল সেবা-অনলাইনে land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, ই-পর্চা, মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও ডাকযোগে খতিয়ান প্রাপ্তি, এলএ ক্ষতিপূরণ চেক প্রাপ্তি প্রভৃতি সেবা দান করা হবে। এ জন্য সকল ভূমি মালিকদের সকল প্রকার সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.