মান্দা (নওগাঁ) প্রতিনিধি
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) টি.এম.এ মমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর আইয়ূব আলী, আরফিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাফিউল আলমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ ও স্বল্প খরচে বিচার পাওয়ার সুযোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে, যা বিচার ব্যবস্থার চাপ কমাতে সহায়তা করে।
এসময় অংশগ্রহণকারীরা গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও জনগণের কাছে সহজলভ্য করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.