নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মানবিক উদ্যোগের অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন।
সোমবার (১৮ মে) গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
হুইলচেয়ার বিতরণকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতা যেন কারও জীবনযাত্রার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “আজ যাদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে, তারা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন এবং আত্মবিশ্বাস নিয়ে জীবন পরিচালনা করতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা। গাজীপুর সিটি কর্পোরেশন যেন সবসময় মানুষের কল্যাণে কাজ করতে পারে, সেজন্য আপনাদের দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে হুইলচেয়ার গ্রহণকারীদের মধ্যে ছিলেন ইব্রাহিম, যার দুইটি পা নেই, এবং সুফিয়া, যার একটি পা নেই ও অপর পা বিকলাঙ্গ। হুইলচেয়ার পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. রহমতউল্লাহ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.