নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবাইকে কাজ করতে হবে।”
জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ বলেন, “নোয়াখালীর উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক দিকগুলো তুলে ধরে সাংবাদিকদের আরও বেশি প্রতিবেদন প্রকাশ করতে হবে। জেলার উন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।”
পুলিশ সুপার বলেন, “পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
এ সময় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে অনেক সময় সাংবাদিকদের হুমকি ও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এসব বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মোঃ লিয়াকত আলী খান সভাপতি এবং মোঃ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.