মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণা কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নস্থ মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরুল কায়েস শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ গৌরবময় অর্জনে শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ইমরুল কায়েস মরহুম আব্দুল মান্নান সাহেবের বড় ছেলে। মরহুম আব্দুল মান্নান ছিলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। শিক্ষাবান্ধব ও আদর্শিক পরিবারে বেড়ে ওঠা ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার মানোন্নয়নে অবদানই আজ তাঁকে এই সম্মানজনক স্বীকৃতি এনে দিয়েছে। তাঁর এ অসাধারণ অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে অভিনন্দনের জোয়ার বইছে। শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সকলের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি শিক্ষা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে নতুন প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন। তাঁর আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত, গৌরবোজ্জ্বল ও কল্যাণময় হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.