কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কাঠালিয়া উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জামসেদ আজাদ।
প্রশিক্ষণ কর্মশালায় ইমাম, শিক্ষক, কসাই, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় কোরবানীর পশু সঠিক নিয়মে জবাই, স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস ও চামড়া সংরক্ষণ এবং পরিবেশ দূষণ রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, থানা পুলিশের কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান এবং উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কোরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পেলে চামড়ার অপচয় রোধের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.