ঝালকাঠি প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা সামনে রেখে মহাপরিচালকের পক্ষ থেকে ঝালকাঠি জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ঝালকাঠি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন, অনুষ্ঠান সঞ্চালনায় করেন ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন বলেন, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি মহাপরিচালকের স্যারের পক্ষ থেকে সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এ ধরনের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। তিনি সকল সদস্যকে নিজ নিজ এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদ উপহার হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।
বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ভিডিপি সদস্যরা স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পার্বত্য এলাকায় পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও তাদের দ্রুত সাড়া প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.