সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও রামপাল উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচকের বক্তব্য দেন আইইআরডি ও বিসিএসআইআর এর সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার পুষ্পল সরকার, রামপাল উন্নয়ন ফোরামের সদস্য সচিব এম, এ সবুর রানা, প্রেসক্লাব রামপাল এর সদস্য সচিব মো. মেহেদি হাসান, সাবেক সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমূখ।
উপজেলা অডিটোরিয়ামে ১০ টি বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিষ্ঠানের প্রযুক্তি উদ্ভাবিত যন্ত্র প্রদর্শন, কৃষি পণ্য, হস্তশিল্প, বায়োগ্যাস প্লান্ট, সৌরবিদ্যুৎসহ বিভিন্ন প্রযুক্তি উদ্ভবন প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.