কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. নাসির উদ্দীন লিটনের সঞ্চালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি (তদন্ত) অরবিন্দ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুস আলীসহ স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকরা।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো তৃণমূল পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.