কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, কচুয়ার সংসদ সদস্য ড. আনম এহছানুল হক মিলন–এর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর গ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল আজিজ মাস্টার, যুবদলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ জাহান মজুমদার, যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ মানিক, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার ও সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেওয়াকে মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে স্বাগত জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.