মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের রত্নগর্ভা মা মরহুমা জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিরামপুর প্রেস ক্লাব, কলেজ বাজারের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংবাদিক মহলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরামপুর উপজেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মরহুমার পরিবারের পক্ষে নাতি নূর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিরামপুর প্রেস ক্লাব (কলেজ বাজার) সভাপতি মাহমুদুল হক মানিক, সিনিয়র সহ-সভাপতি ডা. নুরুল হক, সহ-সভাপতি আব্দুল কাফি, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরী মানিক, বিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মিঞাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও সুধীজন।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এমন আয়োজন সমাজে সৌহার্দ্য ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.