নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কিত ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম।
কর্মশালায় সাংবাদিক আকাশ মোঃ জসিম, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউএনও হোমায়রা ইসলাম বলেন, গ্রাম আদালত এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামের সমস্যা গ্রামেই সমাধান হওয়ায় সাধারণ মানুষ দ্রুত ও স্বল্প খরচে বিচারিক সেবা পাচ্ছেন। এ বিষয়ে আরও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
কর্মশালায় প্রায় ২০ জন স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.