মঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রিফাতুল ইসলাম (উপজেলা নির্বাহী অফিসার) এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব জুবায়ের আহমেদ হিলালী (ইমন)। নবগঠিত এই কমিটিকে ঘিরে উপজেলার ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কেন্দুয়ার খেলাধুলার পরিবেশ আরও প্রাণবন্ত ও গতিশীল হবে।
সভাপতি মোঃ রিফাতুল ইসলাম বলেন, উপজেলার খেলাধুলার মানোন্নয়ন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রমকে আরও সম্প্রসারণ করা হবে। একইসঙ্গে বিভিন্ন খেলাধুলার আয়োজন ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।
সদস্য সচিব জুবায়ের আহমেদ হিলালী (ইমন) বলেন, “কেন্দুয়ার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ সুযোগ সৃষ্টি করাই হবে আমাদের মূল লক্ষ্য।” উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন কমিটির সফলতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.