নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলার মধইল চৌধুরীপাড়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধইল চৌধুরীপাড়া জামে মসজিদ থেকে প্রায় ২০০ গজ দক্ষিণ-পশ্চিম পাশে জনৈক মোস্তাফিজুর রহমানের চাষাবাদকৃত পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পত্নীতলা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পত্নীতলা থানা পুলিশ ও পিবিআই, নওগাঁ যৌথভাবে কাজ করছে।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.