শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জাতীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মহিতুল ইসলাম। তিনি চিতলমারী উপজেলার ৬২নং একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
মহিতুল ইসলাম জানান, জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চুড়ান্ত তালিকায় তাঁর এই গৌরব অর্জনের বিষয়টি নিশ্চত করা হয়েছে। এছাড়া তিনি ৪বার চিতলমারী উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষ নির্বাচিত হয়েছেন ।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস জানান,উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষদের মধ্যে হতে যাচাই বাচাই করে আমরা ৬২ নং একে ফাইজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুল ইসলামকে জেলায় পাঠাই। সেখান থেকেও মহিতুল ইসলামকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.