শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলায় সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা ভূমি অফিস চত্বরে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা ভূমি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মেলায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ইউএনও খাদিজা আক্তার।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.