দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন মাদক চোরকারবারী আটক হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ পাকুড়িয়া সরদারপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২.২০টায় জামালপুর বিওপির টহল দল অভিযান চালায়।
অভিযানে মাদক চোরাকারবারী মো. সাগর হোসেন (২২) কে ভারতীয় ৬৫ বোতল নেশাজাতীয় সিরাপ (কোডেইন ফসফেট এন্ড ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ) এবং ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। সে পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে। উদ্ধারকরা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ৪৬ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পরে আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.