আগৈলঝাড়া ( বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত হরেন্দ্র নাথ বালার ১০তম স্বরন সভায় তার ছেলে সিঙ্গাপুর প্রবাসী ইন্জিনিয়ার কিরন চন্দ্র বালার অর্থায়নে ও স্কুল কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে বিদ্যালয় হলরুমে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিডি ( অব:) ভরত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ প্রশান্ত রায়।
এছাড়া বক্তব্য রাখেন ড. বিনয় ভুষন রায়, কবি ও লেখক ভিস্মদেব বাড়ৈ, শিক্ষক চন্দনা বিশ্বাস, পরেশ চন্দ্র বিশ্বাস, অরুন হালদার, বিবেক বৈদ্য, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী প্রমুখ। অনুষ্ঠানে হরেন্দ্র-মালতী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার কিরন চন্দ্র বালার অর্থায়ন ও উদ্যোগে অর্ধশতাধিক প্রতিবন্ধীসহ বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, নগদ অর্থ, শিক্ষা উপকরন ও একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.