ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে সাইনবোর্ড খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ভৈরব চৌধুরী বাজারস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নেতাকর্মীরা অফিস বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত সাড়ে ১১টা থেকে ভোর চারটার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কার্যালয়ের আগের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে টিনের চালায় লাগানো সাইনবোর্ড খুলে নিয়ে যায় তারা।
শুক্রবার সকাল ১০টার দিকে নেতাকর্মীরা কার্যালয়ে এসে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান। পরে বিষয়টি দলের সিনিয়র নেতাদের জানানো হলে দুর্বৃত্তদের লাগানো তালা ভেঙে তারা অফিসে প্রবেশ করেন।
স্থানীয় যুবদল নেতা নুর উদ্দিন সাদ্দাম বলেন, “ঘটনার বিষয়টি উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের জানানো হয়েছে।”
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, “ঘটনার কথা শুনেছি। কারা এমন ঘটনা ঘটিয়েছে তা খোঁজখবর নেওয়া হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.