Nabadhara
ঢাকাশনিবার , ১২ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নারীর নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

MEHADI HASAN
মার্চ ১২, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ

লোকসমাগম স্থানে নারী ও কন্যা শিশুদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নড়াইল ভলান্টিয়ার্স আয়োজিত চিত্রা রিসোর্ট মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শনিবার (১২ মার্চ) দিনব্যাপী এ কর্মশালায় নারীর ওপর যৌনহয়রানিসহ বিভিন্ন শারীরিক ও মানসিক চিত্র তুলে ধরা হয়।

নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল ভলান্টিয়ার্সের সভাপতি শফিকুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আয়োজকসহ সাংবাদিকরা বলেন, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। করোনা মহামারির সময়টাতে নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যৌন হয়রানি বা সহিংসতার শিকার হচ্ছেন। যা নারীর সম্ভাবনা এবং জীবন চলার পথে বাধাগ্রস্ত করছে। এক্ষেত্রে লোকালয়ে নারী ও কন্যা শিশুদের ওপর হয়রানি বন্ধে বিদ্যামান আইন ও নীতিমালাগুলো যথেষ্ট নয়। অনলাইন মাধ্যমসহ লোকালয়ে নারীদের চলার ক্ষেত্র আরো নিরাপদ ও স্বস্তিকর করতে সম্মিলিত ও সমন্বিত পদক্ষেপ নেয়া প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।