Nabadhara
ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ১কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

MEHADI HASAN
এপ্রিল ১৭, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে এককেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুমকি-বাউফল সড়কের থানাব্রিজ এলাকায় পুলিশের নিয়মিত অভিযানের চেকপোস্টে এককেজি গাঁজাসহ ৩মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, পটুয়াখালীর বহালগাছিয়া এলাকার রাজ্জাক তালুকদারের ছেলে মোঃ যুবায়েদ হোসেন (২১), বাউফল উপজেলার জয়ঘোড়া এলাকার মোহাম্মদ আাকনের ছেলে মোঃ মুসা আকন(২৫), একই উপজেলার কাছিপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মো তাবজিল হোসেন(২৪)। দুমকি থানার এসআই সাকায়েদ হোসেন জানান, থানাব্রিজ এলাকায় চেকপোষ্ট চলাকালে সন্দেহভাজন ৩ব্যক্তিকে আটক করে তাদের একজনের কাঁধ ব্যাগ তল্লাসী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।