Nabadhara
ঢাকাশনিবার , ২৩ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ !

MEHADI HASAN
এপ্রিল ২৩, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে সমবয়সী কয়েকজন শিশুর সাথে জিহাদ (১২) নামের একশিশু নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার সংলগ্ন উত্তর মুরাদিয়া নদীতে এ নিখোঁজের ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উত্তর মুরাদিয়া গ্রামের অটো-চালক মিন্টু মিরার ১২বছরের শিশুপুত্র জিহাদ তার সমবয়সি প্রতিবেশী ৫/৬ শিশু মিলে বাড়ি সংলগ্ন নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্যান্য শিশুরা তীরে ওঠলেও জিহাদকে সেই থেকে পাওয়া যাচ্ছে না। নদীতে ডুবে নিখোঁজ রয়েছে বলে ধারণা স্থানীয়দের।
খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল সাড়ে ৩টায় উত্তর মুরাদিয়া নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। নদীর তীরে শতশত শোকাতুর মানুষের ভীর জমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারাভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।